খাশোগি হত্যা : চাপ বাড়ছে সৌদি সরকার ও ট্রাম্পের উপর।
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১০ ১০:৫৩:১৫

সাংবাদিক জামাল খাশোগি হত্যার বিষয়ে সৌদি সরকারের উপর কড়া পদক্ষেপ নেয়ার হুমকি দিলেন মার্কিন আইন প্রনেতারা। সাথে সাথে প্রেসিডেন্ট ট্রাম্পকেও শুক্রবার পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছেন তারা যাতে তিনি তদন্ত প্রতিবেদনের ক্ষেত্রে কোন প্রকার মত পরিবর্তন করতে না পারেন।
এক্ষেত্রে ডোনাল্ট ট্রাম্প মানতে না চাইলেও মার্কিন কংগ্রেসের একটি বড় অংশ মনে করে সৌদি যুবরাজ মুহম্মদ বিন সালমানের নির্দেশেই খুন হয় আরব সরকারের কড়া সমালোচক হিসেবে খ্যাত সাংবাদিক খাশোগি। এমনকি হত্যা রহস্য উদঘাটনে তুরস্কের তদন্ত কমিটিকে সব ধরনের বাধা দেয়ার চেষ্টাও করেছিল সৌদি সরকার।
উল্লেখ্য গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খুন করা হয় খাশোগিকে। প্রথমে খুনের কথা অস্বিকার করলেও পরে তা মেনে নেয় সৌদি সরকার।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












