ওসমান গনি, স্টাফ রিপোর্টার: মাধ্যমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষা-মন্ত্রনালয়ের অধিভুক্ত সেকায়েপ প্রকল্পে ৫,২০০ জন তরুন শিক্ষক বিষয়ভিত্তিক ইংরেজী, গণিত ও বিজ্ঞান অতিরিক্ত শ্রেনী শিক্ষক এসিটিদের ম্যানুয়াল অনুযায়ী স্হায়ীকরন । পরবর্তী এসইডিপি প্রোগ্রামে বিনা শর্তে অন্তভুক্তিকরণ সরকারী লিখিত প্রজ্ঞাবনের দাবীতে আজ ও জাতীয় প্রেসক্লাবে ৮ম দিনের মত অনশণ কর্মসূচীতে এসিটি মডেল শিক্ষকরা ।
তাদের দাবী স্হায়ী ভাবে সমাধান হোক। প্রায় ১৪ মাস ধরে বিনা বেতনে পাঠদান করে মন্ত্রনালয় একাধিক আশ্বাস ও সুপারিশ করা হয়, ও প্রধানমন্ত্রীর সুপারিশের পরেও অবশেষে ৪র্থ বারের মতো রাস্তায় অবস্হান পালনে বাধ্য হয়েছেন এসব শিক্ষক-গণ ।
বিনা বেতনে পাঠদান করে এসিটিরা অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছে, তাই কর্তৃপক্ষ যদি দ্রুত লিখিত প্রজ্ঞাবন না হওয়া পর্যযন্ত লাগাতার কর্মসূচি পালনের দিকে ধাবিত হবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। চাকরী স্হায়ী করনের দাবিতে গত ৮ দিনে ২০ জন শিক্ষক অসুস্হ তার মধ্যে ৫ জন মহিলা শিক্ষিকা ।
উক্ত কর্মসুচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ এসিটি এসোসিয়েশন,কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক চন্দ্র বর্মণ, সহ-সভাপতি রাফিউল ইসলাম রাফি ও সাদাতুল মুঈদ আর ও অনেকেই ।