চীনা বন্দিশিবিরগুলো বন্ধের আহ্বান তুরস্কের
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১১ ১৩:০১:১৪

চীনের শিনজিয়াং অঞ্চলের একটি বন্দিশিবিরে আব্দুরেহিম হেয়িত নামে উইঘুর মুসলিম সম্প্রদায়ের একজন বিখ্যাত সুরকারের মৃত্যুর ঘটনার পর শিবিরগুল বন্ধ করে দেয়ার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।
শনিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র হামি আকসদ চীনা বন্দিশিবিরগুলোকে নির্যাতন কেন্দ্র হিসাবে ঘোষনা দিয়ে বলেছেন, উইঘুররা এই কনসনট্রেইশন ক্যাম্পগুলোতে বহুদিনধরেই নির্যাতিত হয়ে আসছে। তবে চীন এই স্থানগুলোকে পুন:শিক্ষা ক্যাম্প বলে দাবি করছে।
বিবৃতিতে তিনি অরিও বলেন, এ অঞ্চলটির বন্দিশিবিরগুলোতে বাছবিচারহীনভাবে প্রায় ১০ লাখেরও বেশি উইঘুর তুর্কি মুসলমান গ্রেপ্তার হয়ে নির্যাতিত হচ্ছে এবং যারা বাইরে আছেন তারাও প্রবল চাপের মধ্যে আছেন।
আকসোদ আরোও বলেন, হেয়িতের মৃত্যুতে শিংজিয়াংয়ে গুরতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তুরস্কের জনগনের প্রতিক্রিয়া আরও তীব্র হয়ে উঠেছে। সাথে সাথে তিনি এমন শোচনিয় মানবিক পরিস্থিতির অবসান ঘটানোর জন্য জাতিসংঘের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিংজিয়ান প্রদেশে বসবাস করে। তাদের অধিকাংশই তুর্কি ভাষাভাষি। ধর্মীয় পরিচয়ের কারনে এই মুসলমানরা চীন কর্তৃপক্ষের নির্যাতনের শিকার বলে অভিয়োগ রয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













