সৌরশক্তি চালিত মোটরসাইকেল উদ্ভাবন করলেন শিক্ষক

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১১ ১৫:২৫:১৪


পরিবেশের ভারসাম্য বজায় রক্ষার র্স্বাথে সারা বিশ্বেই চলছে বিকল্প জ্বালানির সন্ধান৷ ভারতের পশ্চিমবঙ্গের অখ্যাত গ্রামের এক স্কুলশিক্ষক ইতিমধ্যে বানিয়েছেন সৌরশক্তি চালিত মোটরসাইকেল৷

বিকল্প পরিবেশবান্ধব জ্বালানি সৌরশক্তিকে ব্যবহার করে চলছে নানা উদ্ভাবনও৷ বিশ্ব উষ্ণায়নের দাপট ঠেকাতে সৌরশক্তি চালিত বাস, ট্রাম ইতিমধ্যে সাড়া ফেলেছে৷ খবর ডিডব্লিউর।

পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ৩০ বছরের যুবক শুভময় বিশ্বাস নিজের ক্ষুদ্র প্রটেষ্টায় তৈরি করে ফেলেছেন সৌরশক্তি চালিত মোটরসাইকেল৷

দিন দিন যেভাবে পেট্রোলের দাম বাড়ছে, তাতে নিজের বাইকের পেট্রোল খরচ কমানোর জন্যও এটা তৈরির তাগিদ ছিল ওই স্কুল শিক্ষকের৷

এই প্রযুক্তি ব্যবহার করে ছোট গাড়ি, বড় গাড়িও চালানো যাবে৷ প্রাথমিক স্কুলের এ শিক্ষককে বাড়ি থেকে স্কুলের যাতায়াতে নিয়মিত ১৫-১৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়৷

নিজের ব্যবহ্রত বা্ইকের পেট্রোল  খরচ এড়াতেই শুভময় সৌরচালিত বাইকের কথা ভেবেছেন৷ মাত্র ৩০ হাজার টাকা ব্যয় করে তিনি এই সৌরশক্তিতে চালিত বাইকের পরিকল্পনা করেছেন৷

আপাতত নিজের এই উদ্ভাবনের পেটেন্ট নেয়ার আবেদনের পথে হাঁটছেন তিনি৷