পেট্রোল পাম্পে পরিমাপে কারচুপির প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। এই অপরাধে দুটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলাও করেছে প্রতিষ্ঠানটি। আজ সোমবার রাজধানীর তেজগাঁও ও কল্যাণপুর এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ‘‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’’ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত দুটি পাম্পের মধ্যে এলেনবাড়ী এলাকার মেসার্স ট্রাস্ট ফিলিং স্টেশনের ১০টি অকটেন ও একটি ডিজেল ইউনিট পরিমাপে কম প্রদান এবং মেসার্স সিটি ফিলিং স্টেশনের ডিজেল ইউনিটে পরিমাপে বেশি প্রদান করায় ওজন ও পরিমাপ মানদ- আইন লঙ্ঘিত হওয়ায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও রাজধানীর কল্যাণপুর ও দারুসসালাম এলাকার মেসার্স খালেক সার্ভিস স্টেশন ও মেসার্স সোহরাব সার্ভিস স্টেশন পরিদর্শনকালে পরিমাপে সঠিক প্রদান করায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।