যুক্তরাষ্ট্র থেকে রাশিয়ায় ব্যাংক হিসাব নিলো ভেনিজুয়েলা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১১ ২১:০৮:১৯

বিশ্ব বাজারে তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের বদলে রাশিয়ার ব্যাংকে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে ভেনিজুয়েলা। এর অংশ হিসাবে ইতিমধ্যে রাশিয়ার গ্যাজপ্রম ব্যাংক এও তে খুলেছে নতুন একাউন্ট। ভেনিজুয়েলার রাষ্ট্রোয়ত্ত্ব তেল কোম্পনি পিডিভিএস এর পক্ষ থেকে ক্রেতাদের রাশিয়ার একটি ব্যাংক একাউন্টের নম্বর সরবরাহ করা হয়েছে। একিই সঙ্গে বলা হয়েছে তেল কেনার অর্থ ওই একাউন্টে জমা দিতে হবে। এছাড়া প্রতিষ্ঠানটির জয়েন্ট ভেঞ্চারগুলোকেও একই নির্দেশ দেয়া হয়েছে। এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স।
রয়টার্স সূত্র মতে,গত একমাস ধরে ভেনিজুয়েলায় তীব্র রাজনৈতিক অসন্তোস চলছে। এরই মধ্যে মার্কিন জতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সম্প্রতি ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে বলেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার মিত্ররা এখন থেকে আর দেশটির জনগনের সম্পদ হরণ করতে পারবেনা। অন্যদিকে রাষ্ট্রের তেল বিক্রি থেকে উপার্জিত অর্থ সরকার বিরোধী আন্দলনে ব্যয়ের হুঁশিয়ারি দেন স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদো। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে তেল বিক্রিলব্ধ অর্থ জমা দিতে রুশ ব্যাংকের শরনাপন্ন হয়েছে ভেনিজুয়েলা।
উল্লেখ্য ২০১৮ সালে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগ এবং রাজনৈতিক সংকটের দোহাই দিয়ে গত ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষনা করেন হুয়ান গুইদো। এরই মধ্যে পশ্চিম দুনিয়ার স্বীকৃতি পেয়েছেন তিনি। অন্যদিকে নিজ দেশের শক্তিশলি সেনাবাহিনি এখনও প্রেসিডেন্ট মাদুরোর পক্ষে আছে। এবং তিনি সমর্থন পেয়েছেন রাশিয়া, চীন, তুরস্ক ও মেক্সিকোসহ আরও কয়েকটি দেশের।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













