উইঘুর মুসলিম সম্প্রদায়ের বিখ্যাত সেই শিল্পির ভিডিও প্রকাশ
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১২ ০০:০০:১৫
এবার চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বন্দী শিবিরে মৃত বলে দাবিকৃত উইঘুর মুসলিম সম্প্রদায়ের বিখ্যাত সেই শিল্পির একটি ভিডিও প্রকাশ করেছে। গত রবিবার প্রকাশিত এই ভিডিওতে একজন ব্যাক্তিকে দেখা যায় যার নাম বলা হয় আব্দুরেহিম হায়াত এবং দাবি করা হয় যে সে শাররিকভাবে ভাল আছে। তবে অনেকেই ভিডিওটির কিছু কিছু দিক সন্দেহজনক বলে মনে করছেন।
এর আগে হায়াতের মৃত্যু খবরকে কেন্দ্র করে এ ধরনের বন্দীশিবির বন্ধ করে দিতে চীনের প্রতি তীব্র আহ্বান জানিয়েছিল তুরস্ক। খবরে বলা হচ্ছে এ ধরনের শিবিরগুলতে ১০ লাখের বেশি উইঘুর মুসলিম বন্দী আছে। নতুন করে ভিডিওটি প্রকাশের পর সেটির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে উইঘুর সম্প্রদায়ের অনেকে।
উল্লেখ্য সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায় চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিংজিয়ান প্রদেশে বসবাস করে। তাদের অধিকাংশই তুর্কি ভাষাভাষি। ধর্মীয় পরিচয়ের কারনে এই মুসলমানরা চীন কর্তৃপক্ষের নির্যাতনের শিকার বলে অভিয়োগ রয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













