
ভারতের দিল্লিতে বিলাস বহুল পাঁচতলা একটি হোটেলে আগুন লেগে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
এসময় প্রাণ বাঁচাতে ভবন থকে লাফ দিয়ে তিনজন আহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার ৪টার দিকে দিল্লির কারলবাঘ এলাকায় হোটেল অরপিট প্যালেসে আগুন লাগে।
পুলিশ জানিয়েছে, শ্বাসরোধ হয়েই বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুসহ নারীও রয়েছেন।
অন্তত ২৫ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সকাল ৭টায় ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।