বিশ্ব অর্থনীতিতে ঝরের পূর্বাভাস দিলেন আই এম এফ প্রধান

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১২ ১৮:০০:২৫


বিশ্ব অর্থনীতিতে একধরনের ঝরের পূর্বাভাসের ইঙ্গিত দিলেন আর্ন্তজাতিক মুদ্রা তহবিল (আই এম এফ) এর প্রধান ক্রিস্টিন লাগার্দো। সাথে সাথে এ ধরনের পরিস্থিতিতে বিভিন্ন দেশের সরকার প্রধানদের প্রস্তুত থাকার আহ্বানও  জানান তিনি। সম্প্রতি দুবাইয়ের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে তিনি এ সতর্ক বার্তাটি দিলেন। এএফপি

সম্মেলনে লাগার্দো আরও বলেন , আমরা প্রত্যাসার চেয়ে ধীর গতিতে ধাবিত হচ্ছে এমন এক অর্থনীতির দিকে যাচিছ যার জন্য বিশ্ব প্রস্তুত নয়। অর্থনীতির এ মন্থরতার জন্য চারটি ঝুঁকির কথা বলেছেন তিনি, যা হলো ক্রমে ক্রমে কঠোর হতে থাকা আর্থিক খাত, বানিজ্য অস্থিরতা ও শুল্ক বিরোধ, ব্রেক্সিট সংশ্লিষ্ট অনিশ্চয়তা ও এর নেতিবাচক প্রভাব। তবে এর আগে গত মাসে আই এম এফ এর পক্ষ থেকে চলতি বছরের জন্য বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে ৩.৭ থেকে ৩.৫ শতাংশ করা হয়েছে।

তিনি বলেন, মূলত চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি শুল্কারোপ বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুকি হয়ে দাঁড়িয়েছে। যার প্রভাব ইতিমধ্যে বানিজ্য, আস্থা ও বাজারগুলোর ওপর পরতে শুরু করেছে।এবং ফলাফল হিসাবে বানিজ্য উত্তেজনার বৈশ্বিক প্রভাব প্রকট হচ্ছে।