
চীনা সরকার সেগুলোকে বিনামূল্য ‘‘ বৃত্তিমূলক ট্রেনিং সেন্টার” বলে ডাকে। আইবোকা সারিক একজন চাইনিজ কাজাখ যার বাবা চীনের একটি শিবিরে বন্দী রয়েছেন।
তার বাবা কুদায়র্বাগেন সারিক চীনের পশ্চিম জিংজাং প্রদেশের তারবাগাতায়(তাকাং)একজন স্থানীয় ইমাম ছিলেন।২০১৮ সালের ফেব্রুয়ারী মাসে পুলিশ তাকে গ্রেফতার করে এবং আ্ইবোটা তখন থেকে তার বাবার গ্রেফতারের বিষয়ে কিছু শোনেনি।
‘‘আমি জানি না, কেন আমার বাবা চীনের ওই ভয়াবহ কারাগারে বন্দী হয়েছিলেন।তিনি কখনো চীনের কোন আইন অমান্য করেননি, আদালত থেকে তার উপর কোন গ্রেফতারী পরোয়ানা জারি ছিল না,’’ ক্রন্দনরত অবস্থায় তার বাবার একটি ছবি হাতে নিয়ে তিনি এসব কথা বলছিলেন।
আমি কাজাখস্তানের আলমাতিতে চীনা কাজাখদের একটি বড় গ্রুপের সাথে সাক্ষাত করেছি এসময় আমার সাথে আইবোটা উপস্থিত ছিল।তাদের আত্নীয়-স্বজনেরা চীনের রাজনৈতিক বন্দী শিবিরে নিখোজ হয়ে থাকায় তাদের মুক্তির জন্য কাজাখ সরকারের কাছে আবেদন করতে সকলে একটি ছোট সরকারী অফিসে একত্রিত হয়েছিল।