বর্তমান সময়ে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউএস ইন্দো-প্যাসিফিক কমান্ডার চিফ অ্যাডমিরাল ফিলিপস ডেভিডসন। মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির কংগ্রেশনাল শুনানিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।খবর ইকোনোমিক টাইমসের।
চীফ কমান্ডার ফিলিপস বলেন, বাংলাদেশে সত্যিকারার্থে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
ডেভিডসন বলেন, যুক্তরাষ্ট্রের কাছে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে বাংলাদেশ। এছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা, দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস দমন, সহিংস উগ্রপন্থা দমন, মানবিক সহযোগিতায় সমর্থন, ত্রাণ সহায়তা, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনসহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা অংশীদার বাংলাদেশ।দেশটিতে গণতন্ত্র হুমকির মুখে।
এসময় তিনি মিয়ানমার থেকে বাস্তচ্যুত ৭ লাখ রোহিঙ্গা নিয়ে বাংলাদেশে যে গভীর সংকট সৃষ্টি হয়েছে সে বিষয়েও আলোকপাত করেন।
এর কয়েকঘণ্টা আগেই কংগ্রেসম্যান ইলিয়ট এঙ্গেল নেতৃত্বে প্রতিনিধি পরিষদের ৬ জন প্রভাবশালী আইনপ্রণেতার উদ্বেগ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে একটি চিঠি লেখা হয়।
মাইক পম্পেওকে পাঠানো চিঠিতে বলা হয়, তিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করার জন্য 'সময়মত যথাযথ প্রতিক্রিয়া' চান। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে নির্বাচনে ব্যাপক ধরপাকড় এবং ভোটারদের দমনের অভিযোগগুলো গুরুত্বসহকারে নেয়া উচিত।