সারা বিশ্বের ছয় লাখ চাকরী ঝুঁকিতে পরবে যদি বৃটেন কোন চুক্তি ছড়াই ইউরোপিয় ইউনিয়ন ত্যাগ করে। তবে ধারনা করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে পরবে জার্মানি। এক গবেষনায় এ তথ্য উঠে এসেছে। খবর এএফপি, বিবিসি।
জার্মান ভিত্তিক গবেষনা প্রতিষ্ঠান আইডব্লিউ এইচের মতে, চুক্তিহীন ব্রেক্সিটের ফলে ইইউ এর ২৭টি দেশের মধ্যে যুক্তরাজ্য সরাসরি রপ্তানি করে এমন প্রতিষ্ঠানগুলোর ১ লাখ ৮০ হাজার পদ ঝুঁকিতে পড়বে। এছাড়া এর বাইরে ইইউ ও পুরো বিশ্বের আরো ৪ লাখ ৩৩ হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হবে। এছারাও এ ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে চীনের প্রায় ৬০ হাজার ও জাপানের ৩ হাজার কর্মী। কারন এসব কর্মীর নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বৃটেনে রপ্তানি করে এবং কম্পানিগুলোর কাছে পন্য বিক্রি করে।
গবেষনায় আরো বলা হয়, চুক্তিহীন কঠোর ব্রেক্রিটের কারনে সীমান্ত বানিজ্য শুল্ক আরোপ করা হতে পারে, যা পন্য সরবরাহের ক্ষেত্রে জট তৈরী করতে পারে। একই সাথে অন্য একটি গবেষনায় বলা হয় যুক্তরাজ্যের ক্ষতির পরিমান ৩ দশমিক ৯ শতাংশে পৌছাতে পারে। এ ক্ষতির হার অর্থের অঙ্কে কত সে বিষয়ে কোন ধারনা দেয়নি তারা।তবে মনে করা হচেছ এ সংকোচন মানে ২০৩০ সাল নাগাদ বছরে প্রায় ১০০ বিলিয়ন পাউন্ডের ক্ষতি হবে যুক্তরাজ্যের।
এদিকে ২৯ মার্চ আইন সংগতভাবে ব্রেক্সিটে থেকে বিচ্ছেদের আগে বৃটেন ইইউর সাথে অন্য কোন চুক্তি করতে পারবে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। বিশেষকরে গত মাসে এক পর্লামেন্ট ভোটে সংখ্যাগোরিষ্ঠ বৃটিশ আইনপ্রনেতারা ইইউর সঙ্গে করা প্রধানমন্ত্রি টেরেসামের একটি ব্রেক্সিটের চুক্তি খারিজ করে দেয়ায় পরিস্থিতি আরো অনিশ্চিত হয়ে পরেছে।