ডলারের বিপরীতে ইউরো ব্যবহার করবে ইইউ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-১৪ ২০:৩৭:২১


আর্ন্তজাতিক বাণিজ্যে আমেরিকান ডলারের আধিপত্য কমাতে চায় ইউরোপিয় ইউনিয়ন। আর এটি শুরু করতে চায় জ্বালানি তৈলের মূল্য পরিশোধের মাধ্যমে। তুরস্ক ভিত্তিক জাতীয় দৈনিক আনাদোলু এমন একটি খবর প্রকাশ করেছে।

প্রকাশিত খবর অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন জ্বালানী বাণিজ্যে আমেরিকান ডলারের একচ্ছত্র আধিপত্য রোধে এবং ইউরোর ব্যবহার বাড়াতে চায়। এই জন্য একটি বড় শিল্প গ্রুপকে সম্মত করেছে ইউরোপিয় ইউনিয়ন।

এই শিল্পগ্রুপটি কয়েকটি কোম্পানিকে একত্রিত করেছে। কোম্পানিগুলো ইউরোপের বিভিন্ন দেশের তেল,গ্যাস নিয়ে ব্যবসা করে। এর মধ্যে রয়েছে অষ্ট্রিয়ার ওএমভি, ইতালির এনই, বেলজিয়ামের ফ্লাক্সিস এবং ফ্রান্সের এঞ্জির মত বড় কোম্পানিগুলো।  ইউরোপিয়ান কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

খবর অনুযায়ী ‘‘ইউরোপিয় ইউনিয়ন বিভিন্ন দেশ থেকে সবচেয়ে জ্বালানী আমদানি করে। গত পাঁচ বছরে গড়ে প্রতি বছর ৩০০ বিলিয়ন মার্কিন ডলারের জ্বালানী আমদানি করে। এর মধ্যে ৮৫ শতাংশ ডলারে পরিশোধ করে।

বৈঠকটিতে প্রত্যাশা করা হয়েছে, ২০১৯ সালের মাঝামাঝিতে জ্বালানি বাণিজ্যে ইউরো ব্যবহারের পরিকল্পনা নতুন ফলাফল আসতে পারে। এর অন্যতম উদ্দেশ্য হলো বাজারে ডলারের প্রাথমিক অবস্থার পরিবর্তন করা। অংশগ্রহণকারীদের বলা হয়েছে, তারা যাতে মার্কিন ডলারের বিপরীতে ইউরো ব্যবহারের সুবিধা গ্রহণ করে। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর ইউরোপিয়ান কমিশন জ্বালানি বাণিজ্যে এই ডলারের বিপরীতে ইউরো ব্যবহারের সুপারিশ করে।

সান বিডি/নুরুজ্জামান