ধান-চাল মজুদ রাখার জন্য সারাদেশে আরো বেশ কয়েকটি উচ্চ ধারণক্ষমতা সম্পন্ন খাদ্য গুদাম নির্মাণ করা হবে বলে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন । এছাড়া খাদ্য বিভাগের গতিশীলতা আনতে দেশের প্রতিটি এলএসডিকে ডিজিটালাইজড করা হবে বলেও জানান তিনি। আজ দুপুরে নওগাঁ জেলার মান্দা উপজেলার খাদ্য গুদাম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, ধান কাটার পর বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনা হবে কিনা তা জানানো হবে। তবে কৃষক যাতে করে তাদের ফসলের ন্যায্য দাম পায় সে বিষয়ে সরকারের দৃষ্টি আছে।
উত্তরাঞ্চলের খাদ্য মজুদ সমস্যা নিরসনে নওগাঁয় একটি আধুনিক মানের সিএসডি নির্মাণ করা হবে বলেও জানান তিনি।