আইএফসির কাছে প্রযু্িক্তগত সহায়তা চেয়েছে প্রধানমন্ত্রী উপদেষ্টা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১৭ ২১:৩৭:২৫

ব্যবসায়ীক উন্নয়নের জন্য ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি) কাছে প্রযুক্তিগত সহায়তা চেয়েছে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। আজ রোববার আইএফসি’র কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, ভূটান ও নেপাল) মিজ ওয়েন্ডি জো ওয়ার্নার সালমান এফ রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি এ সহায়তা চান।
এ সময় উপস্থিত ছিলেন, আইএফসি’র সিনিয়র ইকোনমিস্ট এম. মাশরুর রিয়াজ এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টে (বিল্ড) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ ও সাবলিল করার লক্ষ্যে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের প্রসারে এবং সহজীকরণে প্রধানমন্ত্রী যে পরিবর্তন এনেছেন তার ফলাফল পাচ্ছেন ব্যবসায়ী সমাজসহ পুরো দেশের জনগণ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার বেসরকারি খাতের প্রত্যক্ষ ভূমিকায় এবং সরককারের সহায়তামূলক পদক্ষেপের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটিয়ে বিভিন্ন মাইল ফলক অতিক্রম করতে চায়। তিনি আইএফসিকে তাদের সহায়তার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে সরকারের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার জন্য প্রযু্িক্তগত সহায়তা প্রদানের জন্য আহবান জানান। আলোচনায় বৈদেশিক বিনিয়োগের অনুমোদন লাভে মাঝে মাঝে অতিরিক্ত কালক্ষেপনের বিষয়টি উঠে আসে।
উপদেষ্টা জানান যে বিষয়টি সম্পর্কে তিনি অবহিত। সরকার এ সকল নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার সংস্কারের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ এবং আকর্ষণীয় করার পদক্ষেপ নিচ্ছে ।
আইএফসি’র কর্মকর্তারা উপদেষ্টা সালমান ফজলুর রহমানের সাথে আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি ও বেসরকারি খাতের সাথে সমন্নয় করে আইএফসি’র বিভিন্ন কর্মসূচীর সফল বাস্তবায়ন হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













