মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান-এর চাকরি থেকে অবসর উপলক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারী ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ডঃ মোঃ রহমত উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. আমানউল্ল¬াহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, পরিচালক- মোঃ আনোয়ারুল হক, মোরশেদ আলম এমপি ও আলহাজ্ব মোশাররফ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামরুল ইসলাম চৌধুরী ও মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক জি.ডব্লিউ.এম. মোর্তজা, মোঃ জাকির হোসাইন ও আদিল রায়হান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ।