সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ৯ লাখ ৭১ হাজার ৮৭০টি শেয়ার ১৯ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে আজ সবচেয়ে টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির ৩ কোটি ২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ১৩ লাখ ৬৫ হাজার টাকার লেনদেন হয়েছে ডরিন পাওয়ারের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের।
এছাড়া জেনেক্স ইনফোসিসের ১৪ লাখ ১৩ হাজার টাকার, গ্রামীণফোনের ৭৭ লাখ ২০ হাজার টাকার, লিনডে বিডির ১৭ লাখ ৫৮ হাজার টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৮৪ লাখ ৪০ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৬ লাখ ৭৯ হাজার টাকার এবং সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস