বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৯১৩ কোটি টাকার উপরে শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ইউনাইটেড কোম্পানির ১৯৪ কোটি ৯৪ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টার্নওভারের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৭২ কোটি ১০ লাখ ৪৯ হাজার টাকার, ফরচুন সুজের ১১৭ কোটি ৭৩ লাখ ৩ হাজার টাকার, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ৮৯ কোটি ৬৫লাখ ৮৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৮৫ কোটি ১৫ লাখ ৮৩ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৬৬ কোটি ৪৩ লাখ ১৩ হাজার টাকার, পেনিনসুলা চিটাগংয়ের ৪৮ কোটি ৭৫ লাখ ৪২ হাজার টাকার, গ্রামীণফোনের ৪৭ কোটি ৭৫ লাখ ৮৬ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৪৭ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকার এবং মুন্নু জুট স্টাফলার্সের ৪৪ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।