সাতদফা দাবিতে ঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদল । সাত দফা দাবির মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে করা।
রোববার ২৪ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২টায় মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে ছাত্রদল।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবন ঘুরে প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে যায়। এরপর তারা কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানের নেতৃ্ত্বে মিছিলটি শুরু হয় মিছিলে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকী। এছাড়া সংগঠনের প্রায় দেড়শতাধিক নেতাকর্মী এতে অংশ নিয়েছেন।