চীন ও যুক্তরাষ্ট্রের বানিজ্য আলোচনার সময় বাড়ল
সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৪ ১৬:৫৩:৪৭

বানিজ্য আলোচনার সময় বাড়ালো চীন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। চিনের প্রতিনিধিদের ওয়াশিংটনে অবস্থানের সময় বাড়ানোর মাধ্যমে স্পষ্ট হয়ে উঠলো যে উভয় পক্ষই চুক্তিতে পৌঁছাতে মরিয়া। এ কারনেই তারা আরো আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক। খবর বিবিসি।
হোয়াইট হাউজের বরাতে এক বিবৃতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনার অগ্রগতির প্রশংসা করেছেন। এদিকে শুক্রবার যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উভয় পক্ষই একটি চুক্তিতে পৌঁছতে চাইছে, আশা করা হচ্ছে যা অনেক বছর টিকে থাকবে ও উভয় দেশের উপকারে আসবে।একই সাথে ট্রাম্প এও ইঙ্গিত দেন যে বিশ্বের দু্ই শীষ অথনৈতিক দেশ দুটোর মধ্যে একটি ফলপ্রসু আলোচনার উদ্দেশ্যে তিনি তার বেঁধে দেয়া ১লা মাচে সময়সীমা এক মাস বা তারও বেশি বাড়াতে প্রস্তুত।
এদিকে শনিবার চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত বাতা সংস্থা সিনহুয়ার বরাতে জানা যায়, উভয় পক্ষের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়েছে এবং বানিজ্য ভারসাম্য, কৃষি, প্রযুক্তি স্থানান্তর, আর্থিক সেবাসংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে।
তবে মাকিন অংশের নেতৃত্বদানকারী রবাট লাইটহাইজার মনে করেন, কাঠামোগত দিক থেকে কিছুটা অগ্রগতি হলেও সামনে বর কিছু প্রতিবন্ধকতার মুখমুখি হবে সকলকে।
এদিকে বানিজ্যযুদ্ধ নিয়ে চলমান অনিশ্চয়তায় উভয় দেশের অর্থনীতির উপর মারাত্বক প্রভাব পরেছে এবং অর্থবাজারে বেশ ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













