পররাষ্ট্র্রমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহন করে নিলেন ইরানী প্রেসিডেন্ট রুহানি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-২৬ ২০:৩৯:৫২


ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফরীর পদত্যাগপত্র গ্রহন করে নিলেন প্রেসিডেন্ট হাসান রুহানি। আজ মঙ্গবার  নিজের ইনস্টাগ্রাম একাউন্টে জারিফ তার পদত্যাগের ঘোষনা করেছিলেন। তবে কোন কারন উল্লেখ করেন নি। খবর বিবিসি ।

একইসাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে নিজের সীমাবদ্ধতার জন্য ক্ষমাপ্রার্থনা করেন জারিফ। তিনি ইরানের জনগন ও সরকারকে ধন্যবাদ জানান।

২০১৫ সালে ইরানের সঙ্গে আন্তর্জাতিক শক্তিগুলোর ঐতিহাসিক পারমানবিক চুক্তি হওয়ার ক্ষেত্রে জারিফ গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন।

কিন্তু সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এ চুক্তি থেকে তার দেশকে সরিয়ে নেন। উল্টো ইরানের উপর অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এতে চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জারিফের পদত্যাগের বিষয়টি ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাও নিশ্চিত করেছিল।