এশিয়ার শেয়ার বাজার চাঙ্গা, ডলারের দাম নিম্নমুখী

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৭ ১৭:৩৭:৪৬


ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন, দেশের দূবল অর্থনীতি মোকাবেলার জন্য আমেরিকার কেন্দ্রীয় ব্যাংককে আরও বেশি ধৈযশীল নীতি অবলম্বন করতে হবে । পাওয়েলের এমন মন্তব্যর পর থেকেই গত পাঁচ মাসের মধ্যে বুধবার এশিয়ার শেয়ার বাজারের সূচক সর্বোচ্চ এবং গত তিন সপ্তাহের মধ্যে ডলারের দাম সরনিম্ন হয়েছে। খবর রয়টাস।

যার ফলাফল হিসাবে হংকং এর হ্যাংসেন সূচক যথাক্রমে  0.৪  শতাংশ এবং ০.৫ শতাংশ বেড়েছে। চীনের নীল  চিপ  সিএসআই বেড়েছে ৩০০ সূচক।

এদিকে অস্ট্রেলিয়ার স্টক বেড়েছে ০.২ শতাংশ। এবং জাপানের নিকেই শেয়ারের দাম বেড়েছে অধ শতাংশ। তবে মার্কিন স্টক ফিউচারগুলি মূলত একই রকম ছিল।