চীন -আমেরিকা বানিজ্য যুদ্ধ: বাধা ট্যারিফ ও নন-ট্যরিফ

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-২৭ ১৭:২৪:৪২


আমেরিকার প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খুব শীঘ্রই চীনের প্রেসিডেন্ট জিসি জিপিংয়ের সাথে  বানিজ্য যুদ্ধের অবসান ঘটাতে যাচ্ছি। এই যুদ্ধের অবসান করতে পারলে বিশ্বব্যাপি অথনৈতীক প্রবৃদ্ধি এবং বিপন্ন বাজারগুলি হ্রাস করা সম্ভব হবে। খবর রয়টাস।

দু’দেশের মধ্যে আলোচনার অগ্রগতির কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ২০০ বিলিয়ন ডলার অর্থ  মূল্যের চীনা পন্যের উপর আরোপ করা ১০ শতাংশ শুল্ক থেকে ২৫ শতাংশ করার যে পরিকল্পনা করেছিলেন তার সময়সীমা আরও বাড়িয়ে দিবেন।

এর আগে চীন থেকে ২৫০ বিলিয়ন ডলারের পন্য আমদানিতে শুল্ক বসিয়েছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ১১০ বিলিয়ন পন্য আমদানিতে  শুল্ক বসিয়েছিল চীন।

উল্লেখ্য গত বছর আর্জেনটিনায় অনুষ্ঠিত জি ২০ সম্মেলনে ৯০ দিনের শুল্ক বিরতি ঘোষনা করেছিল বিশ্বের শীষ দুই অথনীতির দেশ। মূলত বানিজ্যযুদ্ধ নিরসনের আলোচনা চালিয়ে যাওয়াই ছিল এ চুক্তির  মূল বিষয়।

সান বিডি/এসই