পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিংগার বিডি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১১ টাকা ৯৬ পয়সা।
আগামি ২৩ এপ্রিল, মঙ্গলবার কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ মার্চ।