
সৌদি স্টক এক্সচেঞ্জ তাদাউলের প্রধান নিবাহী কর্মকর্তা খালিদ আল হুসান বলেছেন, এ বছর সৌদি শেয়ার মার্কেটে প্যাসিভ ফান্ড প্রবাহ ১৫ থেকে ২০ বিলিয়ন ডলারে পৌছাবে বলে তাদের প্রত্যাশা।
একই সাথে এমএসসিআই ও এফটিএসই রাসেল এর উদিয়মান বাজারের সূচকগুলোতে তারা যোগদান করবে। যা সৌদি শেয়ার মার্কেটে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়িয়ে দিবে।খবর রয়র্টাস।
তিনি আরও বলেন , ইতিমধ্যেই তারা নতুন ক্রস- লিস্টিংয়ের নিয়ম নিয়ে উপসাগরিয় দেশগুলোতে সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কাজ শুরু করে দিয়েছেন। এবং সৌদি বাজারে দেশগুলির তালিকাভুক্তির যথেষ্ট আগ্রহও রয়েছে।
এদিকে তাদাউল ২০২০ সালের শেষ বা ২০২১ সালের শুরুর দিকে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর শেয়ার বিক্রি করবে বলে ঘোষনা দেয়, যা বিশ্বের সবচেয়ে বড় আইপিও হতে যাচ্ছে । যার ফলে আরামকো ৭ হাজার কোটি ডলারে দেশটির বৃহত্তম পেট্রোকেমিক্যাল কোম্পানি সাকিবের মালিকানা নিতে পারবে।
উল্লেখ্য,২০১৫ সাল থেকে সৌদি বাজার বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।