অমর একুশে গ্রন্থমেলায়(চট্রগ্রাম) আহমদ জুয়েল'র ছড়াগ্রন্থ `নতুন পথের যাত্রী' বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। ২৩ ফেব্রুয়ারি ( শনিবার) সন্ধ্যায় আহমদ জুয়েল'র বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক ও ছড়াকার রাশেদ রউফ।
মোড়ক উন্মোচনে আরো উপস্থিত ছিলেন, শিশুসাহিত্যিক কামরুল আলম, লেখক অনিক শুভ, গল্পকার রুমান হাফিজ, ছড়াকার মুয়াজ বিন এনাম, সাইফুল্লাহ মনসুর ইহহাক সহ আরো অনেক।
গ্রন্থটির প্রকাশনা সংস্থা পাপড়ি প্রকাশের কামরুল আলম সহ সকলের উপস্থিতিতে এসময় সাংবাদিক আহমদ জুয়েল'র ছড়াগ্রন্থ নতুন পথের যাত্রী এর মোড়ক উন্মোচন করা হয়।