অর্ধশতাধিক বিদেশি প্রতিনিধিসহ প্রায় ৪০টি দেশি-বিদেশি্ এলপিজি গ্যাস কোম্পানীর অংশগ্রহনে শুরু হল ২ দিনব্যাপী ‘‘সাউথ এশিয়া এলপিজি সামিট ২০১৯।” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও এলপিজি অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগীতায় আন্তর্জাতিক মানের এই সামিট অনুষ্ঠিত হচ্ছে।প্রতিটি কোম্পানীর স্টল এলপিজি গ্যাস ব্যবহারে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মান নিয়ন্ত্রনের পাশাপাশি নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে।
রবিবার (৩ মার্চ) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে এই আন্তর্জাতিক সামিটের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এই সামিটের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও সেবার সাথে আমাদের পরিচিত হবার সুযোগ সৃষ্টি হলো,যা দেশীয় কোম্পানীগুলোর সেবা প্রদানে সহযোগী হবে বলে আমি মনে করি।
এরপর আয়োজক কমিটির সদস্যরা মন্ত্রীকে স্টলগুলো ঘুরে দেখান।স্টল পরিদর্শন শেষে এক যৌথ আলোচনার আয়োজন করা হয়।যেখানেে উঠে আসে এলপিজির অবকাঠামোগত উন্নয়ন,বৈশ্বিক চাহিদা ও ভবিষ্যতের চ্যালেন্জ সমূহ।আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব সারওয়ার আলম,বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালকসহ অন্যান্যরা।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো.রহমাতুল মুনিম,বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান শামসুর রহমান,‘এফবিসিসিআই’ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম প্রমুখ।
আগামী কাল সোমবার পর্দা নামবে ২ দিনব্যাপী “সাউথ এশিয়া এলপিজি সামিট ২০১৯” এর।
সানবিডি/রাশেদ