এফ-৩৫ যুদ্ধবিমান তুরস্কের কাছে বেচবে না যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-০৪ ১৫:৩০:৫৩


তুরস্ক যদি রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কিনে তাহলে তুরস্কের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে না যুক্তরাষ্ট্র।

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান মার্কিন ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তুরস্ককে এমনটাই হুঁশিয়ারি দিলেন ।

নিজেদের  অবস্থান জানিয়ে শানাহান বলেন, ‘এস-৪০০ এবং এফ-৩৫ একসঙ্গে যেতে পারে না।’

তিনি হুঁশিয়ারী দেন রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে তুরস্কের কাছে পঞ্চম প্রজন্মের এফ-৩৫ বিমান বিক্রি করা সংশয়ের মধ্যে পড়বে।

এর আগে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি বাতিল করে মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু আঙ্কারা এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। খবর: ডেইলি সাবাহ

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগ্লু বলেন, এ প্রসঙ্গে শনিবার (২ মার্চ) তার দেশ পশ্চিমা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে না পেরে রাশিয়ার তৈরি ব্যবস্থা কিনেছে।