সোনালী আঁশ ‘পাট অথর্নীতিকে গতিশীল করে, বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। মঙ্গলবার (৫ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের সামনে জাতীয় পাট দিবস ২০১৯ উপলক্ষে আয়োজিত র্যালিতে তিনি এ কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বিগত সরকার পাটের সুদিন ফেরাতে কোনো উদ্যোগ নেয়নি। কিন্তু বতর্মান আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকে কিভাবে লাভজনক করা যায় সেজন্য আমাদের নির্দেশনা দিয়েছেন। আর সেই নিদের্শনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি পাটের সুদিন আবার ফিরে আসবে,পাটের বাজার আবার সম্প্রসারণ হবে।’
পাটমন্ত্রী বলেন, পাটকে আমাদের আরও এগিয়ে নিতে হবে। পাট শিল্পের সাথে কৃষক থেকে শুরু করে ব্যবসায়ীরাও জড়িত। মনে রাখতে হবে, সোনালী আঁশে সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ।
এ সময় বস্ত্র ও পাট শিল্প মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মিজানুর রহমানসহ বিভিন্ন কমর্কতার্রা উপস্থিত ছিলেন।