যশোরে মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শামীম (৩০) নিহত হয়েছেন।
বুধবার ভোরে যশোর শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের পাশে এ ঘটনা ঘটে। এ সময় একটি ওয়ান শুটারগান, ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। শামীম শহরতলীর খোলাডাঙ্গা এলাকার বাসিন্দা।
কোতয়ালী থানার ওসি অপূর্ব হাসান জানান, রাত সাড়ে ৩টার দিকে শহরতলীর খোলাডাঙ্গার সোহরাবের রাইস মিলের কাছে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। সেখান থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ শনাক্ত করে নিহত ব্যক্তির নাম শামীম। তিনি খোলাডাঙ্গার শিশু আফরিন তৃষা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি।