মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের অডিও ভিডিও সুবিধাসম্পন্ন একটি বিশেষায়িত হাসপাতাল বেডসহ সম্পূর্ণ ডায়ালাইসিস ইউনিট স্থাপন করতে গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারকে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে।
মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের কো-অর্ডিনেটর ডাঃ মুহিব উল্লাহ খোন্দকারের হাতে গত মঙ্গলবার (০৫/০৩/২০১৯) ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই টাকার চেক তুলে দেন।
এসময় মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসানসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।