বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের বানিজ্য ঘাটতি ৪৭২.৫ বিলিয়ন ডলার। যা গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। ডোনাল্ড ট্রাম্প বানিজ্য ঘাটতি হ্রাসের যে পরিকল্পনা হাতে নিয়েছিলেন তা যথাযথ ভাবে কাজ করছেনা বলে বিশেষজ্ঞরা মনে করছেন। খবর বিবিসি
এক্ষে্ত্রে দেখা যায়, গত বছর মার্কিন পন্য রপ্তানি আয় বেড়েছে ১৪৮৯ বিলিয়ন ডলার। অপরদিকে আমদানি ২৭৭৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। তবে মনে করা হচ্ছে ২০০৮ সাল থেকে বিশ্ব অর্থনীতির সাথে সাথে মার্কিন অর্থনীতিতেও যখন মন্দা চলছিল তখন থেকেই মূলত এ ঘাটতি বাড়ছে।
এদিকে মি: ট্রাম্প আশা করছেন বিশ্বের অন্যান্য দেশে মার্কিন পন্যের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে পন্যের উপর আরপিত ট্যাক্স কমিয়ে আনতে পারলেই এ অবস্থার উন্নয়ন সম্ভব।
উল্লেখ্য কোন দেশের বানিজ্য ঘাটতি বলতে মূলত বুঝান হয় ঐ দেশের পন্য আমদানি ও রপ্তানির মধ্যকার পার্থক্যকে।