ঢাকা মহানগর দায়রা জজ ভবনের একটি লিফট ছিঁড়ে পড়ে অন্তত ৯জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টা ১১ মিনিটে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান। তিনি জানান, আহতদের ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আদালত সূত্র জানায়, ছয়তলা ভবনের পাঁচতলা থেকে লিফট ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। লিফটে মধ্যে পুরুষ ও নারী আইনজীবী, কোর্টের কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীরা ছিলেন।