কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১০ ১০:৪৪:৫৪

কলম্বিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন মারা গেছেন। শনিবার দেশটির মেটা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন দেশটির ছোট একটি প্রদেশের মেয়র বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। খবর রয়টার্সের
লেজার এরো এয়ারলাইন্সের বিমানটি দক্ষিণাঞ্চলীয় শহর স্যান জোস ডেল গুয়াভিয়ারে থেকে মধ্যাঞ্চলীয় শহর ভিলাভিসেনসিও যাচ্ছিলো।
আরোহীদের মধ্যে কেউ বেঁচে নেই বলে জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠানটি।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













