জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ (রোববার) পুঁজিবাজার বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে অফিসিয়াল কার্যক্রমের পাশাপাশি লেনদেনও বন্ধ থাকবে।
উল্লেখ্য, আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওইদিন ব্যাংক ও সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে পুঁজিবাজারও বন্ধ থাকবে। সোমবার থেকে আবার আগের নিয়মে লেনদেন চলবে।
সান বিডি/এসকেএস