পরিবেশ দূষণে বিশ্বে ৪ জনে একজনের মৃত্যু
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-১৪ ১৪:৪২:৪৪

বিশ্বে প্রতি চারজনের মধ্যে একজন মারা যায় পরিবেশ দূষণের কারণে। আর এই দূষণ মনুষ্যসৃষ্ট। বুধবার জাতিসংঘ পরিবেশ সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
কেনিয়ার নাইরোবিতে পাঁচ দিনব্যাপী গ্লোবাল এনভায়রনমেন্ট আউটলুক (জিইও) নামে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
জিইও-এর প্রতিবেদনটি বলছে, কল-কারখানার বিষাক্ত ধোঁয়া, ক্ষতিকর রাসায়নিকযুক্ত পানি ও নাজুক পরিবেশের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। দূষিত পরিবেশ ও জলবায়ু কোটি কোটি মানুষকে ঠেলে দিচ্ছে মহামারির দিকে। এতে বৈশ্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে যত রোগ ও মৃত্যু তার প্রায় ২৫ ভাগের কারণ পরিবেশ দূষণ। বায়ু দূষণের কারণে বছরে ৭০ লাখ মানুষ মারা যায়। পানিদূষণ ও সুপেয় পানির অভাবে ডায়রিয়া ও অন্যান্য রোগে মারা যায় আরও ১৪ লাখ মানুষ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













