ফিলিপাইনের সমুদ্রতটে একটি মৃত তিমি মাছ ভেসে এসেছে। এটার পাকস্থলীতে ৪০ কেজি পরিমাণ প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেছে।
চলতি মাসের শুরুতে তিমি মাছটিকে দাভাও সিটির পূর্বাঞ্চল থেকে উদ্ধার করে ডি’বোন কালেক্টর মিউজিয়ামের কর্মচারীরা। খবর বিবিসি।
মিউজিয়ামটি এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘একটি তিমির ভেতরে এত বিপুল পরিমাণ প্লাস্টিক’ তারা আগে কখনও দেখেনি। তিমিটির পাকস্থলীতে ১৬টি চালের বস্তা এবং বিপুল পরিমাণ ‘শপিং ব্যাগ’ ছিল বলে উল্লেখ করে তারা।