প্রাইভেট প্লেসমেন্টের অপব্যবহার রোধে অ-তালিকাভুক্ত কোম্পানির অর্থ উত্তোলন সংক্রান্ত নোটিফিকেশন সংশোধনীর লক্ষ্যে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬৮০তম নিয়মিত সভায় এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিএসইসির নির্বাহি পরিচালক মাহবুবুল আলমকে আহ্বায়ক করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি পর্যালোচনা করে অ-তালিকাভুক্ত কোম্পানির অর্থ সংগ্রহ সংক্রান্ত এসইসি/সিএমআরআরসিডি/২০০৯-১৯৩/১১৪/এডমিন.২৮ নোটিফিকেশন সংশোধনীর জন্য সুপারিশ করবে।
সান বিডি/এসকেএস