আমিরাতে প্রথমবারের মতো দুই নারী বিচারক নিয়োগ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-২০ ১৫:১৪:১৫

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে দুই নারী বিচারক হিসেবে নিয়োগ পেলেন।
দেশটির প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান এ সপ্তাহে রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে খাদিজা আল মালাস ও আল কুতবি নামে দুই নারীকে বিচারক হিসেবে নিয়োগ দেন। খবর আরব নিউজের।
দেশের উন্নয়নে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে আবর আমিরাত সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছে।
এর আগে মধ্যপ্রাচ্যে ইসরাইল তাদের শরিয়া আদালতে প্রথমবারের মতো একজন আরব মুসলিম নারী অ্যাটর্নিকে বিচারক হিসেবে নিয়োগ দেয়।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













