মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উভয় পুঁজিবাজারের লেনদেন বন্ধ থাকবে আগামীকাল ২৬ মার্চ (মঙ্গলবার)।
ডিএসই ও সিএসই সূত্র এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ৪৮ বছর আগে এই দিনে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার ঘোষণা দিয়েছিলেন। জাতি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় নিয়ে দিবসটি উদ্যাপন করবে।
দিবসটি উপলক্ষে আগামীকাল দেশের সব সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে এ দিন।
সান বিডি/এসকেএস