দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সাংবাদিকদের প্রতি কার্যদিবসে এক ঘণ্টা করে সময় দিবে।
বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাজ বিজ্ঞপ্তি জানানো হয়েছে, প্রতি কার্যদিবসে বিকাল ৩টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত সংবাদকর্মীদের ব্রিফিং প্রদান করবেন বিএসইসির নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান। সাইফুর রহমানের অনুপস্থিতিতে সংস্থাটির পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ব্রিফিং প্রদান করবেন।
সান বিডি/এসকেএস