এবার রাজধানীর গুলশান ২-এ ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ৩টা ৫০ মিনিটের দিকে আগুন লাগার তথ্য পেয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসারা এ তথ্য নিশ্চিত করেছেন।
তারা বলেন, টিউবলাইট থেকে আগুন লেগেছিল। আগুন লাগার পর আমাদের যেতে বলা হলে। ২-৩ মিনিট পর তারাই ফোন দিয়ে বলল যেতে হবে না। ভবনটির কর্মকর্তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন।
এর আগে ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গত বৃহস্পতিবার বনানীর ২২তলা এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৬ জন নিহত ও ৭১ জন আহত হন। দীর্ঘ ৫ ঘণ্টা ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।