গত কয়েকদিন যাবত ধারাবাহীকভাবে সূচক কমছে পুঁজিবাজারের। সঙ্গে পাল্লা দিয়ে কমছে লেনদেনও। এই অবস্থায় বাজারে গুজব চলছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) শেয়ার বিক্রির প্রভাবে এমন হচ্ছে। তবে প্রতিষ্ঠানটি বলছে ভিন্ন কথা।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি পক্ষ থেকে পুঁজিবাজারকে সাপোর্ট দেয়ার জন্য একটি তহবিলে চেয়ে চিঠি দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, বাজার পতনের পেছনে অন্যতম কারণ হলো বিনিয়োগকারী আস্থহীনতা। এমন্ত অবস্থায় বাজারকে সাপোর্ট দেয়ার বিকল্প নেই। এই জন্য ফান্ড প্রয়োজন।
বাজারকে সাপোর্ট দেয়ার জন্য অর্থমন্ত্রণালয় থেকে পাঁচ হাজার কোটি টাকার একটি ফান্ড চেয়েছে আইসিবি।