মোদির বিরুদ্ধে ভোটে লড়বেন বরখাস্ত বিএসএফ তেজ বাহাদুর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০৩-৩১ ১০:৫৮:৩০


ভারতের সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ থেকে বরখাস্ত হওয়া এক জওয়ান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বরখাস্ত হওয়া ওই জওয়ানের নাম তেজ বাহাদুর যাদব। গত শুক্রবার হরিয়ানার রেওয়ারিতে সাংবাদিকদের তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনে বারাণসী আসনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভোটে লড়বো।’

সশস্ত্র বাহিনী থেকে দুর্নীতি হটাতেই নির্বাচনে লড়তে চান জানিয়ে তেজ বাহাদুর বলেন, ‘আমি দুর্নীতির বিষয়টি তুলে ধরেছিলাম, কিন্তু আমাকে বরখাস্ত করা হয়। আমার প্রথম লক্ষ্য হবে, বাহিনীগুলোকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করা।’

বিএসএফকে দেওয়া খাবারের মান নিয়ে অভিযোগ তুলে ২০১৭ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন তেজ বাহাদুর যাদব। পরে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে বিএসএফ থেকে তাকে বরখাস্ত করা হয়। সূত্র: এনডিটিভি