এনসিসি ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ (৩১/০৩/২০১৯ ইং) এনসিসি ব্যাংক ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।
ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইয়াকুব আলী মন্টু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যবৃন্দ মোঃ নূরুন নেওয়াজ সেলিম, এস.এম. আবু মহসীন ও মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদসহ কোম্পানী সচিব মোঃ মনিরুল আলম উপস্থিত ছিলেন।
সভায় বিভিন্ন ঋণ প্রদানসহ ব্যাংকের প্রধান ঝুঁকিগুলো নিয়ে আলোচনা করা হয় এবং সেগুলো চিহ্নিত করে কমানোর প্রতি গুরুত্ব আরোপ করা হয়।