জমে উঠেছে জাতীয় শিল্প মেলা-২০১৯, সময় বাড়লো আরও দুই দিন । এতেই ব্যবসায়িদের মাঝে স্বস্তি ফিরে এসেছে ।
দেশের পণ্য বিদেশে বাজারজাত করনের লক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মত জাতীয় শিল্প মেলা -২০১৯ আয়োজন করা হয় । গত ৩১ র্মাচ রােববার বঙ্গবন্ধু আর্ন্তজাতকি সম্মলেন কন্দ্রে থকেে বশে জাকজমক ভাবে মলোর উদ্বোধন করনে প্রধানমন্ত্রী শখে হাসনিা । এ মলোর মূল লক্ষ্য হলো দশেয়ি উদ্যোক্তাদরে উৎপাদতি পণ্য এবং সবো স্থানীয় ও আর্ন্তজাতকি র্পযায়ে প্রচার, প্রসার, বক্রিয় ও বাজার সম্প্রসারণ । এ ছাড়া বৃহৎ, মাঝার,ি ক্ষুদ্র, মাইক্রো, কুটরি, হস্ত ও কারু এবং হাইটকে শল্পি উদ্যোক্তাদরে মধ্যে পারস্পরকি সর্ম্পক উন্নয়ন, যোগাযোগ এবং সতেুবন্ধন তরৈতিে সহায়তা করা ।
কন্তিু দুঃখরে বষিয় হলো মলো শুরুর প্রথম দনিইে হানা দলি কালবশৈাখি ঝড় । মলোতে ছোট বড় মোট ৩০০ শত স্টল রযছেে । এতে বশে কয়কেটি স্টল ক্ষতগ্রিস্থ হয় এবং লোকসানরে মুখে পড়ে ব্যবসায়রিা । তবে তাদের দাবি ছিল মেলায় যেন সময় আরও দুই দিন বাড়িয়ে দেওয়া হয় । মেলা চলবে আগামি এপ্রিল এর ৮ তারিখ পর্যন্ত । ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কথা ভেবে মেলার সময় আরও দুই বাড়িয়ে দিয়েছে বলে সানবিডিকে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপ সচিব প্রতুল কুমার সাহা ।
তবে প্রথমবার জাতীয় শিল্প মেলা বেশ জমজমাট হচ্ছে । স্টলে স্টলে বেশ ক্রেতার সমাগম এবং চাহিদা অনুযায়ী যে যার মত ক্রয় করছেন দেশিয় পণ্য । তবে ক্রেতারা বলেন দেশিয় পণ্য এবং দাম তাদের স্বাদ্যের মাঝে রয়েছে তাই তারা পণ্য ক্রয় করতে পারছেন ।
মেলায় এক নারী উদ্যোক্তা বদরুন্নেছা’র সথে কথা বলে জানা যায় আসলে তারা শিল্প মেলাকে ব্যবসা হিসেবে দেখছেননা । তারা এটাকে পণ্যের প্রচারণা এবং ক্রেতার কাছে পণ্যের গুনগত মান যাচাই হিসেবে দেখছেন । তবে এসময় তিনি দাবি করেন স্টল প্রতি ৭,৫০০ টাকা ভাড়া বেশি মনে হচ্ছে, যদি টাকার পরিমাণ আরও কম হতো তবে তাদের মত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সুফল বয়ে আনতো ।
এসময় অন্যান্য ব্যাবসায়ীরাও বলেন দুইদিন সময় বাড়ানো তাদের জন্য ভালো হয়েছে । এতে তাদের স্টল ঝড়ে ক্ষতি হওয়া থেকে কিছুটা হলেও উপকৃত হবেন ।