কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমর নদে জেলের জালে ধরা পড়েছে বিশালাকৃতির একটি বাঘাআইড় মাছ।এই মাছটির ওজন ৪১.৭ কেজি ।
দুধকুমর নদের সোনাহাট ব্রিজের কাছে রফিকুল ইসলাম নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। স্থানীয়দের সহায়তায় মাছটি তীরে তোলা হয়। পরে মাছটি ১১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।
রফিকুল ইসলাম বড় মাছ ধরতে পারায় সে ভীষণ খুশি। তিনি বলেন, ‘এই প্রথম এত বড় বাঘাআইড় মাছ আমার জালে ধরা পড়েছে।’
৪১ কেজি ওজনের বাঘাআইড় মাছটিউপজেলা মৎস্য অফিসার ফারাজুল ইসলাম বলেন, ‘আমি জানার পরেও পরীক্ষায় দায়িত্ব পালনের কারণে মাছটি দেখতে পারিনি।’
এলাকাবাসীর অনেকেই মাছ কিনতে পেরে খুশি। যারা কিনতে পারেননি তারা মাছ দেখেই ভীষণ খুশি হয়েছেন।