৪০ লাখ করদাতাকে খুঁজে করের আওতায় আনা হবে, এমনটি জানিয়েছেন এনবিআর এর চেয়ারম্যান মেশাররফ হোসেন ভূঁইয়া । তিনি বলেন, দেশ সবার উর্ধ্বে । দেশ বাঁচলে মানুষ বাঁচবে ।
আজ সোমবার রাজধানীর এনবিআর সম্মেলন কক্ষে দ্বিতীয় দিনের মত ২০১৯-২০ অর্থ বছরের বাজেট উপলক্ষে দেশের বিভিন্ন করদাতা সংগঠন এর সাথে মতবিনিময় সভায় করে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া । তিনি বলেন, সবার আগে দেশ , দেশ বাচলে মানুষ বাঁচবে । আমরা সবাই চাই দেশ ভালো থাকুক এবং ভালোভাবে চলুক । তবে দেশকে ভালো রাখতে হলে এবং দেশের মঙ্গল কামনা করলে দেশের অর্থের পরিমান বাড়াতে হবে । দেশকে সমৃদ্ধিশালী করতে হবে । সরকারের কাছে অর্থের জোগান বেশি না থাকলে দেশের উন্নয়ন করতে পারবেনা
তাই সরকারের এবারের বাজেট উন্নয়নমূলক বাজেট হিসেবে করতে চায় । সরকারের লক্ষ্য সর্বোচ্চ কর সংগ্রহ করা । বাংলাদেশে করের আওতায় ৪০ লক্ষ মানুষ রয়েছে, অথচ ট্যাক্স প্রদান করে মাত্র ১৬ লাখ । বাকিরা সবাই করের আওতায় থেকেও কর ফাঁকি দিচ্ছে । এতে করে সরকার আশানুরূপ কর পাচ্ছেনা । যার প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতির ওপর ।
তবে, ২০১৯-২০ অর্থবছরের বাজেট একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার । কারন সামনে অপেক্ষা করছে প্রধানমন্ত্রীর ভিষন ২০২১ । যা বাস্তবায়ন করতে এবারের বাজেট ৪০ লক্ষ কর দাতাকে করের আওতায় আনা হবে এবং কর প্রধানে বাধ্য করা হবে ।
তিনি আরও জানান, যদিও কাস্টমস থেকে সবচেয়ে বেশি ট্যাক্স আসে, তবুও অন্যান সেক্টরগুলুতে নজরদারি রাখা উচিত । সবাই ঠিক মতো কর দিচ্ছে কিনা তদারকি করতে হবে । করের আওতা বড় করতে হবে ।
এদিকে আসছে ২০১৯-২০ বাজেট এর আকার বড় হওয়াই অনেক ব্যাবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান চিন্তিত হয়ে পড়ছেন । সরকার এত বাজেট কোথায় থেকে জোগান দিবে তা নিয়ে ব্যবসায়ীদের মাথা ব্যাথা শুরু হয়ে গেছে ।
অন্যদিকে ইনডেন্টিং এর সভাপতি রফিকুল ইসলাম মামুন বলেন, তাদের ভ্যাট কমানোর ব্যাপারে এনবিআর কে অনুরোধ করেন । তিনি বলেন তারা এখন বাংলাদেশের সার্ভিসিং এক্সপার্ট হিসেবে বেশ পরিচিত । এছাড়া সার্ভিসিং এক্সপার্ট হিসেবে তাদের লাইসেন্সও আছে । দেশের কল্যাণে তারা প্রতি বছর ২৫ জন ছেলেকে ট্রেনিং দিয়ে দক্ষ করে তোলেন ।
এছাড়া বিএসবিআরএ, আইসিআইএমএবি, সহ বেশ কয়েকটি অ্যাসোসিয়েশন ডাবল ট্যাক্স বন্ধকরন ও করের পরিমান কমানোর ব্যাপারে দাবি জানান ।
সানবিডি/এমএফইউ