দেশের টাকা বিদেশে পাচার করা হলো দেশপ্রেমের পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া । যারা দেশ প্রেমকে তোয়াক্কা না করে বিদেশে টাকা পাচার করে তাদের বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
আজ মঙ্গলবার রাজধানীর এনবিআর সম্মেলন কক্ষে ২০১৯-২০ অর্থবছরে প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় আলোচনা অংশ নিয়েছিলেন, অর্থনীতিবীদ ও পেশাজীবী সংগঠন বিইএ, ইআরজি, বিআইডিএস, সিপিডি, পিআরআই, পিডব্লিউসি।
আলোচনা উঠে আসে সংবিধানের আলোকে জাতীয় বাজেট প্রণোয়ন, কর অব্যহতির সংস্কৃতি থেকে বের হওয়া, বৃহৎ করদাতাদের সংখ্যা বাড়ানো, মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোর নিয়ে ভিন্নভাবে চিন্তা করা, বিদেশে টাকা পাচার, করহার কমিয়ে আওতা বাড়ানো, তামাক পণ্যের উপর কর বাড়ানো, আগামী বাজেটে ভ্যাট আইন বাস্তবায়ন করা, ট্রান্সফার প্রাইসিংয়ের বিষয়ে কিছু সংশোধনী আনাসহ নানা ইস্যু।
এ সময় এনবিআরের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, যারা বিদেশে টাকা পাচার করে, তাদের বিষয়ে কঠিন হচ্ছে এনবিআর। কিছু দিনের মধ্যেই এর একটি রেজাল্ট আপনারা দেখতে পাবেন। আর আগামী বাজেটে এর চুড়ান্তরূপ দেখা যাবে। এই জন্য তিনি সবার সহযোগীতা চান।
তিনি বলেন,মানিলন্ডারি বন্ধে এনবিআর,বাংলাদেশ ব্যাংক,সিআইডি, দূদকসহ সংশ্লিষ্ঠ সকল প্রতিষ্ঠানগুলো একত্রে কাজ করার জন্য সম্মত হয়েছে। সবাই মিলে আমরা এই কাজটি করবো।
এনবিআর চেয়ারম্যান জানান, এক সময়ের স্বপ্নের উচ্চ প্রবৃদ্ধি আজ বাস্তবায়িত হচ্ছে । একটা সময় ছিল যখন দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিসংখ্যান প্রকাশ করা হলে অনেকেই এই পরিসংখ্যানকে ভূল বলে আখ্যা দিত । এখন আর ভূল ভাবার সময় নেই । দেশ এখন অনেক উচ্চতায় পৌঁছে গেছে । তথ্য প্রযুক্তিতেও অনেক এগিয়ে । প্রত্যক্ষ করের পরিমাণ বাড়ানো হবে । ৪০ লাখ করদাতার মধ্যে ১৮ লাখ করদাতা প্রদান করে ,বাকীদের খুঁজে বের করা হবে । ভ্যাট আইনের যথাযথ বাস্তবায়ন করা হবে । এই বাজেটে গ্রামীণ উন্নয়নের প্রতি দৃষ্টি দেয়া হবে।
রপ্তানির বিষয় উল্লেখ করে তিনি বলেন, রপ্তানি বাড়ানোর জন্য পণ্যের বহুমূখী করা হবে। এই জন্য রপ্তানির পরিমাণ বাড়ানোর জন্য গার্মেন্টস শিল্পের প্রতি সুযোগ সুবিধা থাকবে । তবে কালো টাকা সাদা করনেও থাকবে বিশেষ উদ্যোগ ।
তিনি আরও বলেন, মানিলন্ডারিং আইনের বাস্তবায়ন হবে । ইতমধ্যে মানিলন্ডারিং নিয়ে কাজ করার জন্য বিপিআইউ, এনবিআর, সিআইডি, দুদক কে দায়িত্ব দেয়া হয়েছে ।