খুলনা বিভাগের বিভিন্ন অংশীজনের সাথে ২০১৯-২০২০ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ওই দিন সকাল সাড়ে ১১টায় হোটেল সিটি ইনে জাতীয় রাজস্ব বোর্ড এবং খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি।
সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।
এ উপলক্ষে বুধবার দুপুরে খুলনার কর কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা কর অঞ্চলের কর কমিশনার ও প্রাক-বাজেট আলোচনা সভার সমন্বয়ক প্রশান্ত কুমার রায়।
এ সময় তিনি বলেন, নতুন অর্থবছরের বাজেট প্রণয়নে নীতিগত বিষয়সমূহের ওপর সাংবাদিকরা প্রাক বাজেট আলোচনা সভায় তাদের মতামত তুলে ধরতে পারবেন।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার কমিশনার মোহাম্মদ মোস্তাক আলী, মোংলা কাস্টমস হাউসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, খুলনা কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার খালেদ শারিফ আরেফিন প্রমুখ।
এ সময় খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম হাবিবসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা তাদের মতামত তুলে ধরেন।
সান বিডি/এসকেএস